

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বয়স মাত্র ১৫। এরই মধ্যে ভারতীয় ক্রিকেটে একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন বৈভব সূর্যবংশী। দুলীপ ট্রফির সেমিফাইনালে অধিনায়কত্বের রেকর্ড গড়ার পর এবার ব্যাট হাতেও টুর্নামেন্টের ইতিহাসে নতুন কীর্তি গড়েছেন এই কিশোর।
সোমবার সেন্ট্রাল জোনের বিপক্ষে ইস্ট জোনের হয়ে ব্যাট করতে নেমে দুলীপ ট্রফির ইতিহাসে সবচেয়ে কম বয়সে হাফ সেঞ্চুরি করার রেকর্ড গড়েন সূর্যবংশী। তার বয়স তখন ১৫ বছর ১৫৭ দিন।
এর আগে এই রেকর্ডটি ছিল লক্ষ্মণ সিংয়ের দখলে। ১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিন বয়সে দুলীপ ট্রফিতে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। প্রায় ৫৭ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী।
শুধু কম বয়সে হাফ সেঞ্চুরি নয়, তার ইনিংসটি ছিল বেশ আগ্রাসী। মাত্র ৪২ বলেই ফিফটি পূর্ণ করেন এই ভারতীয় তরুণ। তার ঝোড়ো ইনিংসে ছিল তিনটি ছক্কা ও চারটি চার।
দুর্দান্ত শুরু পাওয়ার পর সেঞ্চুরির দিকেও এগিয়ে যাচ্ছিলেন সূর্যবংশী। দুলীপ ট্রফির ইতিহাসে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান হওয়ার সুযোগও তৈরি হয়েছিল তার সামনে।
তবে শেষ পর্যন্ত সেই মাইলফলক ছোঁয়া হয়নি। সেঞ্চুরি থেকে মাত্র আট রান দূরে থেমে যায় তার ইনিংস। তবু ৯২ রানের এই ইনিংসেই নিজের নাম লিখিয়ে ফেলেছেন টুর্নামেন্টের রেকর্ড বইয়ে।
এই ম্যাচেই আরও একটি অনন্য কীর্তি গড়েছেন সূর্যবংশী। ইস্ট জোনের অধিনায়ক ইশান কিষাণ চোটে ছিটকে যাওয়ায় নেতৃত্বের দায়িত্ব পান তিনি। এর মাধ্যমে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ড গড়েন ১৫ বছর বয়সী এই ক্রিকেটার।


