

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা ও সাবেক মডেল লি ইয়ং-জু গত ২৯ আগস্ট হৃদ্রোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৪ বছর। সোশ্যাল মিডিয়ায় তার এক ঘনিষ্ঠজন এই মর্মান্তিক খবরটি ভক্তদের নিশ্চিত করেন।
মডেলিং থেকে অভিনয়ের আঙিনায়
২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে ফ্যাশন র্যাম্প মডেল হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন লি ইয়ং-জু। ফ্যাশন জগতে পরিচিতি পাওয়ার পর তিনি ধীরে ধীরে নাটকের দিকে ঝুঁকে পড়েন। ছোট পর্দায় বিভিন্ন পার্শ্ব চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়নৈপুণ্যের পরিচয় দেন এবং দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হন।
ক্যারিয়ারের স্মরণীয় কাজ ও সাফল্য
২০০৬ সালের তুমুল জনপ্রিয় নাটক ‘প্রিন্সেস আওয়ার্স’ (Princess Hours) এবং দীর্ঘমেয়াদি কমেডি সিরিজ ‘আনগ্লি মিস ইয়ং-এ’ (Ugly Miss Young Ae)-তে অভিনয় করে লি পরিচিতি পান। তবে তার অভিনয়জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল ২০১৩ সালের সিটকম ‘ব্লু টাওয়ার’ (Blue Tower)। সামরিক বাহিনীর প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে এক নতুন ও সরল সেনাসদস্যের চরিত্রে তার দুর্দান্ত অভিনয় দর্শকদের ব্যাপকভাবে সমাদৃত হয়।
শেষ উপস্থিতি ও শেষ বিদায়ের প্রস্তুতি
পরবর্তী এক দশক জুড়ে চলচ্চিত্র ও নাটকে নিয়মিত কাজ করে গেছেন এই অভিনেতা। ২০২২ সালে সামরিকভিত্তিক কমেডি সিরিজ ‘নিউ রিক্রুট’ (New Recruit)-এ তাকে শেষবারের মতো অভিনয় করতে দেখা যায়।
বর্তমানে বুন্দাং জেসাং হাসপাতালের ফিউনারেল হলের ৫ নম্বর কক্ষে তার মরদেহ রাখা হয়েছে, যেখানে পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। আগামী ৩১ আগস্ট সকালে শেষকৃত্য ও দাহ সম্পন্ন করার পর সিওংনাম মিউনিসিপ্যাল ক্রিমেটোরিয়ামে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।


