

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চব্বিশের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা পৃথক দুই হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন।
সোমবার (৩১ আগস্ট) মিরপুরে মো. মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা এবং বনানীতে সোহাগ নামে এক কিশোরকে হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়।
মুক্তার হোসেন হত্যাচেষ্টা মামলায় বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় মিরপুর-১০ নম্বর এলাকায় অবস্থানকালে পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন মুক্তার। পরে তাকে মারধর করা হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি মামলা করেন।
অন্যদিকে, সোহাগ হত্যাচেষ্টা মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বনানী এলাকায় আন্দোলনে অংশ নেওয়ার সময় বুকে দুটি গুলিবিদ্ধ হন সোহাগ। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে গুলি বের করা হয়। ২১ জুলাই তার বাসায় গিয়েও হামলার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় সোহাগের বাবা বনানী থানায় মামলা করেন।
উল্লেখ্য, সরকার পতনের পর ২০২৪ সালের ২১ নভেম্বর ঝালকাঠির রাজাপুর থেকে গ্রেপ্তার হন শাহজাহান ওমর। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


