মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লিভারপুল অধ্যায় শেষ হচ্ছে সালাহর 

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০২:৪৪ এএম
লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ।। ছবি: সংগৃহীত
expand
লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ।। ছবি: সংগৃহীত

ইংলিশ ক্লাব লিভারপুলের সাথে দীর্ঘ ৯ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন মিশরের ফুটবলার মোহাম্মদ সালাহ। লিভারপুল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ২০২৫–২৬ মৌসুম শেষে ক্লাব ছাড়বেন এই ফরোয়ার্ড।

বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত থাকলেও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আগেই বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন দুই পক্ষ। ফলে চলতি মৌসুমই হতে যাচ্ছে অ্যানফিল্ডে সালাহর শেষ মৌসুম।

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা ছেড়ে লিভারপুলে যোগ দেন সালাহ। দীর্ঘ এই ৯ বছরে তিনি নিজেকে ক্লাব ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়ে পরিণত করেন। এই সময়ে তিনি দলকে আটটি শিরোপা এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যার মধ্যে রয়েছে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ। ৪৩৫ ম্যাচে তার গোলসংখ্যা ২৫৫—যা তাকে ক্লাব ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে জায়গা করে দিয়েছে।

চলতি মৌসুমে তার পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়লেও গত মৌসুমে ২৯ গোল ও ১৮ অ্যাসিস্ট করে দলের শিরোপা জয়ে বড় অবদান রাখেন তিনি।

লিভারপুল জানিয়েছে, মৌসুম শেষে সালাহকে ঘিরে একটি বিশেষ বিদায়ী আয়োজন করা হবে। তার বিদায়ের মাধ্যমে ক্লাবটির আধুনিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটবে।

ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে সালাহ বলেন, লিভারপুল তার কাছে শুধু একটি ক্লাব নয়, এটি আবেগ ও স্মৃতির জায়গা। সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি জানান, এই ক্লাব তার হৃদয়ে সবসময় বিশেষ স্থান দখল করে থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন