শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ এএম
অব্যহতি চাওয়া জামায়াত নেতা মো. শুয়াইব সম্রাট
expand

ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন পদ থেকে অব্যাহতি চেয়েছেন জামায়াত নেতা মো. শুয়াইব সম্রাট।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগ মাধম্যম ফেসবুকে তিনি পোস্ট করেন।

ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রম নিয়মিতভাবে পালন করতে না পারায় তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে শুআইব সম্রাট জানান, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন।

পরে ২০১৯ সালে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন এবং ২০২১ সালের ১৩ মার্চ রোকন হিসেবে শপথ নেন।

তিনি বলেন, কোনো মতাদর্শিক বিরোধ বা কারও প্রতি ক্ষোভ থেকে নয়, একান্ত ব্যক্তিগত বাধ্যবাধকতার কারণেই রাজনীতি ও সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি সাবেক সহকর্মীদের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানিয়েছেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank