রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

‘মেসি যেন বিশ্বকাপ জিততে না পারে’ প্রার্থনা করেছিলেন রোনালদো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মহারথী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবলকে অন্য মাত্রায় নিয়ে গেছেন এই দুই তারকা। তাছাড়া এ সময়ে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে তাদের মধ্যে কে সেরা সেই প্রশ্নকে ঘিরে।

এবার সেই পুরোনো দ্বৈরথে নতুন মাত্রা যোগ করল রোনালদোর একটি স্বীকারোক্তি। সম্প্রতি একটি প্রামাণ্য চিত্রে রোনালদো জানিয়েছিলেন, মেসি যেন বিশ্বকাপ জিততে না পারে’ প্রার্থনা করেছিলেন তিনি।

২০১৪ সালের ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে ফাইনালে জার্মানির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে গোল করে জার্মানিকে শিরোপা এনে দেন মারিও গোটসে। গোটসের সেই গোলে স্বপ্নভঙ্গ হয় মেসির।

প্রামাণ্যচিত্রের একাংশে রোনালদো জানান, সেই ফাইনালের আগে তিনি নাকি ফাতিমার ভার্জিন মেরির কাছে প্রার্থনা করেছিলেন মেসি যেন বিশ্বকাপ না জিততে পারেন। ম্যাচের শেষ বাঁশি বাজার পর, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী শিরোপা না পাওয়ায় তিনি ‘স্বস্তি’ অনুভব করেছিলেন বলেও স্বীকার করেন পর্তুগিজ তারকা।

এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। সমর্থকদের একাংশ এটিকে স্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, অন্যদিকে অনেকে এটিকে অপ্রত্যাশিত ও অস্বস্তিকর মন্তব্য বলে অভিহিত করেছেন।

তবে রোনালদোর এমন ‘স্বস্তি’ খুব বেশিদিন থিতু হয়নি। কেননা, ২০২২ সালে কাতার বিশ্বকাপে শিরোপা জেতে আর্জেন্টিনা। আর সেই সাথে রোনালদোকে ছাপিয়ে ক্যারিয়ারে পূর্ণতা পেয়ে যান মেসি।

রোনালদোর ভাষ্য অনুযায়ী, ২০১৪ সালে যে স্বস্তি তিনি অনুভব করেছিলেন, ২০২২ সালে মেসির বিশ্বকাপ জয় সেটিকেই তার ‘সবচেয়ে খারাপ দুঃস্বপ্নে’ পরিণত করে। কারণ বিশ্বকাপ ছিল একমাত্র বড় শিরোপা, যা দীর্ঘদিন মেসির ঝুলিতে ছিল না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X