শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইনজুরিতে মেসি, স্থগিত হলো মায়ামির ম্যাচ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

চলতি বছর জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। এছাড়া আর কয়েকদিন পরেই শুরু হবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের নতুন মৌসুম। আর এমন সময়েই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে মেসির চোটের বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।

বিবৃতিতে জানানো হয়েছে, আর্জেন্টাইন মহাতারকার হ্যামস্ট্রিংয়ের পেশিতে টান লেগেছে। কবে নাগাদ তিনি অনুশীলন ও ম্যাচে ফিরতে পারবেন, তা নির্ভর করবে ইনজুরি কত দ্রুত সেরে ওঠে তার ওপর। আরও কিছু মেডিকেল পরীক্ষার পর চোটের মাত্রা সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

এদিকে মেসির ইনজুরির কারণেই স্থগিত করা হয়েছে মায়ামির প্রাক-মৌসুমের একটি ম্যাচ। ১৩ ফেব্রুয়ারি পুয়ের্তো রিকোর ইন্ডিপেনদিয়েন্তে দেল ভালোর বিপক্ষে মাঠে নামার কথা ছিল দলটির। তবে মেসির ইনজুুরির কারণে এ ম্যাচটি স্থগিত করা হয়েছে। ম্যাচটি এখন অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি।

আগামী ২১ ফেব্রুয়ারি এমএলএসের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসির মুখোমুখি হওয়ার কথা ইন্টার মায়ামির। তবে ওই ম্যাচে মেসির খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X