রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নেইমারকে নিতে তাড়াহুড়ো করতে রাজি নন সান্তোস কোচ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

হাঁটুর অস্ত্রোপচার শেষে সান্তোসের অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। গুঞ্জন উঠেছে, নোরোয়েস্তের বিপক্ষে আসছে ম্যাচেই খেলতে পারেন তিনি।

তবে সান্তোস কোচ জোয়ান পাবলো পরিষ্কার জানিয়ে দিলেন, নেইমারকে নিয়ে তিনি ঝুঁকির পথ মাড়াবেন না। কারণ হিসেবে তিনি বলছেন, অনুশীলনে ফিরলেও এখনও সেরা ছন্দ ফিরে পাননি নেইমার।

এদিকে চলতি বছরের জুন-জুলাইয়ে বসবে ফিফা বিশ্বকাপ। আর এই টুর্নামেন্টে নেইমারকে পুরো ফিট পেতে চাইবে ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। আর এজন্যই মূলত নেইমারকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না পাওলোকে পাউলিস্তা।

তিনি বলেছেন, ‘সে ইতোমধ্যে দলে ফিরেছে। কিন্তু তার মতো একজন খেলোয়াড়, যে কিনা গুরুত্বপূর্ণ একটি লক্ষ‍্যের (বিশ্বকাপ) জন্য প্রস্তুত হচ্ছে, ফেরার জন্য তার ভালো শেইপ ফিরে পাওয়া প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘এজন্য সে পুরোপুরি নিবেদিত, যাতে করে সে যখন আবারও ফিরবে, সে যেন সবার প্রত্যাশা অনুযায়ী পারফরম করতে পারে। সে বিশ্বকাপটা চায়। তার অনুশীলন, প্রস্তুতিতে ওয়ান-অন ওয়ান লড়াই করা দরকার…সে একজন মানুষ। আমরা তাকে নিয়ে তাড়াহুড়ো করব না। যখন সে পুরোপুরি ফিট হয়ে উঠবে, সে গুরুত্বপূর্ণ অবদান রাখবে, যেটা অন্য কেউ পারে না।’

দীর্ঘদিন ইনজুরির সাথে নেইমারের এখন মূল লক্ষ্য ব্রাজিল জাতীয় দলে ফেরা। আর সেই দিকেই এখন মনোযোগ তার। ২০২৩ সালের অক্টোবরে সবশেষ ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X