শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লীগ অ্যাকটিভ হয়েছে, নিরাপদ স্থানে সরে যান: ইনকিলাব মঞ্চ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

শহিদ ওসমান হাদীর হত্যার বিচার নিয়ে আন্দোলনের সুযোগ নিয়ে লীগ অ্যাক্টিভ হয়েছে এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, “লীগ (আওয়ামী লীগ) অ্যাক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সঙ্গে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে। একদিকে শহীদ ওসমান হাদি হত্যার বিচার এবং অন্যদিকে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করা হলো।”

এদিকে, আন্দোলনের কারণে আসন্ন নির্বাচন পিছিয়ে যেতে পারে—এমন গুঞ্জন নাকচ করে দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। অপর এক পোস্টে তিনি স্পষ্ট করে বলেন, “নির্বাচন ১২ তারিখেই (১২ ফেব্রুয়ারি) হবে। নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।”

এর আগে শুক্রবার বিকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় হাদি হত্যার বিচার দাবিতে মিছিলে পুলিশের বাধা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। এই সংঘর্ষে জাবেরসহ সংগঠনটির বেশ কয়েকজন শীর্ষ নেতা আহত হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন