

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্প্যানিশ ক্লাব ফুটবলে আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন লিওনেল মেসি। কাতালান ক্লাবটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কেন্দ্র করে এরই মধ্যে তাকে ঘিরে অনেক গুঞ্জন উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, এ নির্বাচনকে সামনে রেখে অনেক প্রার্থীই ‘মেসি কার্ড’ খেলতে পারেন। এক্ষেত্রে মেসিকে ক্লাবে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দিতে পারেন তারা।
তবে এসব গুঞ্জন আর জল্পনা থাকলেও আর্জেন্টাইন সুপারস্টার আপাতত কোনো প্রার্থীর পক্ষে নাম লেখাচ্ছেন না। তবে ভবিষ্যতে ক্লাবে ফেরার ইচ্ছা তার স্পষ্ট, কিন্তু বর্তমান নির্বাচনে নিরপেক্ষ থাকার সিদ্ধান্তই নিয়েছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, আগামী ১৫ মার্চ বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এ নির্বাচনে লড়ার জন্য পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা।
এছাড়া এরই মধ্যে ভিক্টর ফন্ট, জাভি ভিলাজোয়ানা এবং মার্ক সিরিয়া প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই এই নির্বাচনে মেসির অবস্থান কী হবে, তা নিয়ে ফুটবল মহলে কৌতূহল তৈরি হয়েছিল।
এদিকে সম্প্রতি বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যু স্টেডিয়ামে হঠাৎ করেই উপস্থিত হন মেসি। সামাজিক মাধ্যমে তার সফরের ছবি ছড়িয়ে পড়লে গুঞ্জন উঠে খুব শিগগিরই হয়তো শৈশবের ক্লাবে ফিরবেন তিনি।
এছাড়া আসন্ন নির্বাচনে মেসি কোন প্রার্থীকে সমর্থন দেবেন তা নিয়েও ওঠে প্রশ্ন। তবে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে মার্কা জানিয়েছে, মেসির এমন কোনো পরিকল্পনা নেই। ক্লাবের নির্বাচনি রাজনীতিতে নিজেকে জড়াতে চান না তিনি।
তবে বার্সেলোনায় ফেরার ইচ্ছা যে তার নেই, তা নয়। সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারে তিনি ভবিষ্যতে কোনো না কোনো ভূমিকায় ক্লাবে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন। যদিও সেই ফেরা কবে বা কী দায়িত্বে—তা এখনো পরিষ্কার নয়।
প্রসঙ্গত, ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন মেসি। এরপর ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন এই বিশ্বকাপজয়ী তারকা।
মন্তব্য করুন

