রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোট বানচালে আওয়ামী লীগের সহিংসতার ছক: সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর থেকেই দেশজুড়ে বইছে নির্বাচনী খুশির হাওয়া। আগামী ১২ ফেব্রুয়ারি হতে যাওয়া ভোটগ্রহণের প্রচার-প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দল, প্রার্থী ও কর্মীসমর্থকরা।

এদিকে, সংসদ নির্বাচন ও গণভোটকে প্রশ্নবিদ্ধ কিংবা বানচাল করার লক্ষ্যে সহিংস পরিকল্পনা করছে পতিত আওয়ামী লীগ—এমন তথ্য পাওয়া গেছে বিভিন্ন সূত্রে।

সূত্রগুলো জানায়, রাজধানীতে অস্থিরতা সৃষ্টি করতে প্রায় এক লাখ নেতাকর্মী ঢাকায় প্রবেশ করানোর প্রস্তুতি নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা এই সংগঠনটি। এরই মধ্যে বিভিন্ন মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষণাও দিচ্ছে আওয়ামী লীগ।

এছাড়া ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ভিন্ন ব্যানারে কর্মসূচিতে নামার পরিকল্পনা রয়েছে দলটির। ওই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি-৩২ ও ফার্মগেট এলাকায় সহিংসতা চালানোর আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট মহলের ধারণা, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করা এবং ভোটের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করা।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে ও নির্বাচনের দিন যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মাঠে থাকবে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের ঠিক আগমুহূর্তে এ ধরনের কর্মসূচি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

জানা গেছে, কোনো গোষ্ঠী যাতে নির্বাচনী পরিবেশ বিশেষ করে ভোটের দিন কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নির্বাচন কমিশন ও প্রশাসন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X