শনিবার
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতায় গেলে পে-স্কেল বাস্তবায়ন করবে বিএনপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৯ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ নির্বাচন জিতে ক্ষমতায় গেলে দলটি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কী কী করবে সেই ফর্দই জাতির সামনে তুলে ধরা হয়েছে এ ইশতেহারে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে এই ইশতেহার ঘোষণা করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

ইশতেহারটিকে ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামে এ ইশতেহারে ৯টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে ৫১ দফার এ নির্বাচনি ইশতেহার সাজানো হয়েছে।

ঘোষিত এই ইশতেহারের মূলভাবে আলোচিত হয়েছে প্রশাসন ও জনপ্রশাসন সংস্কার। জনপ্রশাসন অধ্যায়ে বলা হয়েছে, ‘যথাসময়ে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে।’

বিএনপির নির্বাচনী ইশতেহার বলছে, বিএনপি ‘মেরিটোক্রেসির বাংলাদেশ’ বিনির্মাণ করবে। এর বাইরে ‘যথাসময়ে’ নতুন পে স্কেল বাস্তবায়ন, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, শক্তিশালী পিএসসি গঠন এবং বেসরকারি সার্ভিস রুল প্রণয়নের অঙ্গীকার করেছে দলটি।

এছাড়া ইশতেহারে স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লাখ সরকারি শূন্য পদে কর্মচারি নিয়োগ; বেসরকারি চাকরিজীবীদের জন্য বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন করা, পেনশন ফান্ড গঠন ও বেকারভাতা চালুর কথা বলা হয়েছে। পাশাপাশি আইটি খাতে নতুন করে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির কথাও বলেছে দলটি।

বিএনপির ঘোষিত এ ইশতেহারে মূলত বিগত সময়ে তাদের ঘোষিত ৩১ দফাকেই প্রাধান্য দিয়েছে। এতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডের মতো জনমুখী ও জীবনঘনিষ্ঠ সেবার বিষয়গুলো বিশেষ জায়গা পাচ্ছে।

এছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, মানবাধিকার রক্ষা, দুর্নীতিবিরোধী কাঠামো শক্তিশালীকরণের পাশাপাশি অর্থনীতি এবং পররাষ্ট্রনীতি ইশতেহারের কেন্দ্রীয় বিষয় হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে এটিই তার প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা।

এর আগে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেন তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া। সে সময় তিনিই প্রতিটি নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।

এছাড়া ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেখ হাসিনার অধীনে দশম ও দ্বাদশ সংসদ নির্বাচন বয়কট করেছিল বিএনপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X