বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনপিবি নিউজে সংবাদ প্রকাশ, নির্বাচনী পোস্টার নামাল দুদক 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭ পিএম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কেন্দ্রীয় কার্যালয়
expand
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কেন্দ্রীয় কার্যালয়

এনপিবি নিউজে সংবাদ প্রকাশের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) কেন্দ্রীয় কার্যালয়ের দেয়াল থেকে রাজনৈতিক দলের নির্বাচনী পোস্টার নামিয়ে ফেলা হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের মূল ফটকের সামনে দেখা যায় এই চিত্র।

এর আগে গত ২ ফেব্রুয়ারি ‘দুদকের দেয়ালে একসঙ্গে ঝুলছেন মির্জা আব্বাস-নাসীরুদ্দীন পাটওয়ারী!’-এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।

এদিন, সরেজমিনে দুদক কার্যালয়ের সামনে দেখা যায়, নির্বাচনী পোস্টার নামিয়ে দুদক নিজস্ব পোস্টার টানিয়েছে। দুদকের নিজস্ব সচেতনতামূলক বার্তা দেয়া পোস্টার লাগানো হয়েছে একই স্থানে।

প্রকাশিত ওই সংবাদে দেখা যায়, আইন ও নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে দুদকের দেয়ালে ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী পোস্টার টানানো হয়েছে। বিষয়টি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে জানানো হলে ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছিলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup