

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দেখা মিলল এক রুদ্ধশ্বাস লড়াইয়ের। ডাচদের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী। আর সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণে বোলাররা শুরুতেই রাখেন নিয়ন্ত্রণ। তবে পাওয়ারপ্লেতে নেদারল্যান্ডসও পাল্টা আক্রমণের চেষ্টা চালায়।
ডাচদের হয়ে উদ্বোধনী জুটিতে দ্রুত রান তুলতে চেয়েছিলেন মাইকেল লেভিট ও ম্যাক্স ও'ডাউড। লেভিট ১৫ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেললেও ও’ডাউড থেমে যান ৫ রানে। ৩.১ ওভারে প্রথম উইকেট হারানোর পর দ্রুতই দ্বিতীয় ধাক্কা খায় নেদারল্যান্ডস।
এরপর বাস ডি লিডি ও কলিন অ্যাকারম্যান মাঝের ওভারগুলোতে ইনিংস গড়ার চেষ্টা করেন। ডি লিড ২৫ বলে ৩০ এবং অ্যাকারম্যান ১৪ বলে ২০ রান করেন। তবে দু’জনই বড় ইনিংসে রূপ দিতে পারেননি। অধিনায়ক স্কট এডওয়ার্ডস ছিলেন ইনিংসের স্তম্ভ। উইকেটকিপার-ব্যাটার ২৯ বলে ৩৭ রানের কার্যকর ইনিংস খেলেন।
শেষদিকে আরিয়ান দত্তের ৮ বলে ১৩ রানের ক্যামিওতে ১৯.৫ ওভারে ১৪৭ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে নেদারল্যান্ডস।
পাকিস্তানের হয়ে বল হাতে সালমান মির্জা নেন ৩ উইকেট। এছাড়া মোহাম্মদ নওয়াজ ও আবরার আহমেদ নেন ২টি করে উইকেট। শেষদিকে চমক দেখান সাইম আইয়ুব, মাত্র ১ ওভারে ২ উইকেট নিয়ে ডাচদের গতি থামিয়ে দেন। শাহিন শাহ আফ্রিদিও গুরুত্বপূর্ণ সময়ে ১ উইকেট তুলে নেন।
১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব পাওয়ারপ্লেতেই ম্যাচের গতি নিজেদের দিকে নিয়ে আসেন।
সাইম আইয়ুব ১৩ বলে ২৪ রানের ক্যামিও খেলেন। অন্যপ্রান্তে ফারহান ছিলেন আরও সাবলীল। ৩১ বলে ৪৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি।
১১.১ ওভারে ফারহান আউট হওয়ার সময় পাকিস্তানের সংগ্রহ ৯৮, ম্যাচ তখন পুরো নিয়ন্ত্রণে। কিন্তু সেখানেই নাটকীয় মোড় নেয় ম্যাচ। উসমান খান শূন্য, বাবর আজম ১৫, শাদাব খান ৮ এবং মোহাম্মদ নওয়াজ ৬ রান করে আউট হন।
মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতায় ১১৪ রানেই ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। ডাচ বোলাররা ম্যাচে দারুণভাবে ফিরে আসেন।
তবে শেষ পর্যন্ত পাকিস্তানকে খাদের কিনারা থেকে উদ্ধার করেন ফাহিম আশরাফ। ১১ বলে ২৯ রানের বিধ্বংসী ইনিংসে দলকে জয় এনে দেন তিনি।
মন্তব্য করুন

