মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

চেলসিকে স্তব্ধ করে ফাইনালে আর্সেনাল 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ এএম আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

স্ট্যাম্পফোর্ড ব্রিজের পর এবার এমিরেটস স্টেডিয়ামেরও দাপট দেখিয়েছে আর্সেনাল। ঘরের মাঠে চেলসিকে ১-০ গোলে হারিয়ে কারাবো কাপের ফাইনালে উঠেছে মিকেল আর্তেতার দল। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে গানাররা নিশ্চিত করলো ওয়েম্বলির টিকিট।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সেমিফাইনালের এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। যেখানে টানটান উত্তেজনা শেষে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনালই।

এদিন প্রথমার্ধে প্রথমার্ধে কারো খেলাতেই তেমন তীব্রতা ছিল না। ম্যাচের ১৮তম মিনিটে গোলের জন্য প্রথম শটেই অবশ্য এগিয়ে যেতে পারতো আর্সেনাল; কিন্তু ডিফেন্ডার পিয়েরো ইনকাপিয়ের জোরাল শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।

প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নেয় চেলসি। এঞ্জো ফার্নান্দেসের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শটটি ঝাঁপিয়ে রুখে দেন কেপা আরিসাবালাগা।

তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় দু’দলই। তবে কাঙ্খিত গোলের দেখা কেউই পাচ্ছিল না। শেষ পর্যন্ত যোগ করা সময়ে ডেক্লান রাইসের বাড়ানো বল ধরে চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজকে পরাস্ত করে জয়সূচক গোলটি করেন হাভার্টজ।

এর আগে গত মাসে স্প্যামফোর্ড ব্রিজে চেলসিকে ৩-২ গোলে হারিয়েছিল আর্সেনাল। সে হিসেবে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধান রেখে ফাইনালের টিকিট কেটেছে তারা। আগামী ২২ মার্চ ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার সিটি অথবা নিউক্যাসল ইউনাইটেড। সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসলের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সিটি, দ্বিতীয় লেগটি হবে বুধবার সিটির মাঠে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X