

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সেল্টা ভিগো এবং রিয়াল মাদ্রিদের মতো জায়ান্ট ক্লাবকে কোপা-দেল-রে থেকে বিদায় করেছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ আলবাসেতে। এবার সুযোগ ছিল আরেক জায়ান্ট বার্সেলোনাকে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার।
তবে সেই সুযোগ আর হয়নি। ঘরের মাঠে বার্সেলোনার কাছে ২-১ গোলে হেরেছে তারা। এতে কোপা দেল রের সেমি-ফাইনালে উঠল হান্সি ফ্লিকের দল।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে কোয়ার্টার-ফাইনালে আলবাসেতের আতিথ্য নেয় বার্সেলোনা। যেখানে একের পর এক গোলের সুযোগ মিস করে রাশফোর্ড-লেভানডভস্কিরা।
ম্যাচে ৭৩ শতাংশের বেশি সময় বল দখলে রেখে ১৭টি শট নেয় বার্সেলোনা, যার সাতটি ছিল লক্ষ্যে। অন্যদিকে আলবাসেতে সাতটি শটের তিনটি রাখতে পারে লক্ষ্যে।
ম্যাচের ৭ম মিনিটেই প্রথম গোল করার সুযোগ পায় বার্সেলোনা। তবে শট লক্ষ্যে রাখতে পারেননি মার্কাস রাশফোর্ড। এর দুই মিনিট পরই দারুণ আক্রমণে গোলের সুযোগ তৈরি করে আলবাসেতে। তবে এ যাত্রায় বার্সাকে রক্ষা করেন গোলরক্ষক হোয়ান গার্সিয়া। আন্তোনিও পুয়ের্তাসের শট খুব সহজেই তালুবন্দী করে নেন তিনি।
এরপর বলার মতো কোনো আক্রমণই করতে পারেনি দু’দল। ৩৯তম মিনিটে ‘ডেডলক’ ভাঙে সফরকারীরা। এ সময় ডি ইয়ংয়ের বাড়ানো পাস থেকে দুর্দান্ত এক ভলিতে গোল করেন লামিন ইয়ামাল।
প্রথমার্ধের শেষ দিকে আরও একটি সুযোগ পায় বার্সেলোনা। যোগ করা সময়ের প্রথম মিনিটে হেড থেকে গোল করার সুযোগ পান দানি ওলমো। তবে সেটি লক্ষ্যে রাখতে পারেননি এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একবার গোলের সুযোগ হাতছাড়া করেন ওলমো। ৪৭তম মিনিটে রাশফোর্ডের ক্রসে তার শট গোললাইন থেকে ফিরিয়ে দেন আলবাসেতের দানি বের্নাবেউ।
বার্সেলোনা নিজেদের দ্বিতীয় গোলটি পায় ৫৬তম মিনিটে। এবার রাশফোর্ডের নেওয়া কর্ণার থেকে চমৎকার হেডে জাল খুঁজে নেন আরাউহো। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে অভিজ্ঞ ডিফেন্ডারের এটি তৃতীয় গোল।
৬৩তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ আসে আলবাসেতের। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে দলটির জয়ের নায়ক হেফতে বেতানকর সেই সুযোগ নষ্ট করেন।
৮৩তম মিনিটে বার্সেলোনার জালে বলা পায় আলবাসেতে। তবে অফসাইডের কল্যাণে সে যাত্রায় বেঁচে যায় বার্সেলোনা। এর চার মিনিট পর মোরেনোর দুর্দান্ত ডাইভিং হেডে ব্যবধান কমিয়ে ম্যাচে রোমাঞ্চ ফেরায় দলটি।
৯০তম মিনিটে আলবাসেতের জালে বল পাঠান ফেররান তরেস। তবে তিনিই অফসাইডে থাকায় গোল মেলেনি।
দ্বিতীয়ার্দের যোগ করা সময়ে ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা চালায় স্বাগতিকরা। তবে হোয়ান গার্সিয়া আর ডিফেন্ডার জেরার্ড মার্টিনের কল্যানে শেষ পর্যন্ত আর গোল পাওয়া হয় আলবাসেতের।
মন্তব্য করুন

