

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এর মধ্যে দিয়ে গতবারের চ্যাম্পিয়নরা ব্রাজিল ও ইতালির পাশে নাম লিখিয়েছে। বিশ্বকাপের ইতিহাসে মাত্র এই তিনটি দল ব্যাক টু ব্যাক ফাইনালে পৌঁছেছে।
এর মধ্যে ইতালি ১৯৩৪ ও ১৯৩৮ সালে পরপর দুইবার বিশ্বকাপের ফাইনালে গিয়েছিল। সেই দুইবারই তারা ট্রফিটি জিতেছিল।
আর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ব্যাক টু ব্যাক বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ১৯৫৮ ও ১৯৬২ সালে। দুইবারই দলটি বিশ্বকাপ জিতেছিল।
এরপর ১৯৯৮ ও ২০০২ সালেও টানা দুইবার ব্রাজিল ফাইনাল খেলেইছিল। এর মধ্যে ২০০২-এর বিশ্বকাপ জিতেছিল দলটি।
এবার আর্জেন্টিনার সামনেও ২০২২-এর পর টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার সুযোগ এসেছে।
