শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যে রেকর্ড গড়লেই মেসির আর কোনো অপূর্ণতা থাকবে না

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১২:০৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির নতুন উন্মাদনা। জাস্ট ফন্টেইনের অসাধ্য, অবিশ্বাস্য বিশ্বকাপ গোলের রেকর্ড ভাঙার পথে আর্জেন্টাইন জাদুকর। লিওনেল মেসি আবারও ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে। বিশ্বকাপের শেষ ষোলো পর্ব শেষে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার অধিনায়ক।

মিশরের বিপক্ষে দারুণ ভলি থেকে গোল করে সংখ্যাটাকে ৮ এ নিয়ে গেছেন। এখন মেসির সামনে রয়েছে ফরাসি কিংবদন্তি জাস্ট ফন্টেইন। এলএম টেনের সামনে দীর্ঘদিনের অটুট গোলের রেকর্ড ভাঙার সুযোগ।

মেসি আরও কাছাকাছি চলে যেতে পারতেন। ৮টি গোল করলেও দুইটি পেনাল্টি মিস করেছেন। তাতে বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডটাও নিজের নামের সঙ্গে জড়িয়ে নিয়েছেন। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডান, কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে একটি করে গোল করেছেন মেসি। পেনাল্টি দুটি কাজে লাগাতে পারলে তার গোলসংখ্যা দাঁড়াতে পারত ১০-এ।

এই বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি ম্যাচে শুরুর একাদশে খেলেছেন মেসি এবং চারবারই হয়েছেন ম্যাচসেরা। গোলদাতার তালিকায় তার সবচেয়ে কাছাকাছি রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের এরলিং হালান্ড, দুজনেরই গোল ৭টি। ইংল্যান্ডের হ্যারি কেইনের গোল ৬টি। চারজনই এখনও কোয়ার্টার ফাইনালে খেলার দৌড়ে রয়েছেন।

১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে জাস্ট ফন্টেইন এক আসরে সর্বোচ্চ ১৩ গোল করেছেন। মাত্র ছয় ম্যাচে ১৩ গোল করে ফন্টেইন যে কীর্তি গড়েছিলেন, তা আজও কেউ স্পর্শ করতে পারেনি। সেই রেকর্ড ভাঙতে মেসির প্রয়োজন আর ৫টি গোল। সামনে সম্ভাব্য তিনটি ম্যাচ-কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। পারবেন কী মেসি?

যদি মেসি সত্যিই এই আকাশচুম্বি রেকর্ড নিজের করে নেন তাহলে তার চাওয়া-পাওয়ার আর কিছু অবশিষ্ট থাকবে না। বিশ্বকাপের সামগ্রিক পরিসংখ্যানেও মেসি অনন্য উচ্চতায়। ছয়টি বিশ্বকাপে খেলেছেন ৩১টি ম্যাচ, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। গোল করেছেন ২১টি, এটিও সর্বোচ্চ। তবে মাত্র তিনটি বিশ্বকাপে ১৯ ম্যাচে ১৯ গোল করে তার পেছনেই রয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

এবারের আসরে আরেকটি অনন্য রেকর্ড গড়েছেন মেসি। তিনি বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ৯টি বিশ্বকাপ ম্যাচে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন। ২০২২ বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করার পর এবার আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান, কেপ ভার্দে ও মিশরের বিপক্ষেও গোল করেছেন তিনি।

সামনে মেসি হাসলে হাসবে আর্জেন্টিনাও।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup