

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফুটবল মাঠে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা ইতিহাসের অন্যতম সেরা। তবে সেই লড়াই যে কখনোই তাঁদের পারিবারিক সম্পর্কে প্রভাব ফেলেনি, সেটিই আবারও প্রমাণ করলেন রোনালদোর জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ এবং মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।
সম্প্রতি জর্জিনা নিজের নতুন পোশাকের ব্র্যান্ড মিমোয়া চালু করেছেন। নতুন এই উদ্যোগের অংশ হিসেবে তিনি আন্তোনেলা রোকুজ্জোর কাছে ব্র্যান্ডটির কিছু উপহারসামগ্রী পাঠান।
উপহার পেয়ে আন্তোনেলা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে সেগুলোর ছবি শেয়ার করেন। পাশাপাশি জর্জিনাকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “অনেক ধন্যবাদ, জর্জিনা। প্রতিটি জিনিসই দারুণ সুন্দর। তোমার নতুন এই পথচলার জন্য অনেক শুভকামনা।”
ফুটবল মাঠে মেসি ও রোনালদোর লড়াই যতই তীব্র হোক, তাঁদের পরিবারের সদস্যদের এই আন্তরিক সম্পর্ক ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। দুই তারকা ফুটবলারের পরিবারের এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ আবারও প্রমাণ করল, প্রতিদ্বন্দ্বিতা কেবল মাঠেই সীমাবদ্ধ।
মজার ব্যাপার হলো, আন্তোনেলা ও জর্জিনার এই উপহার বিনিময় এমন এক সময়ে ঘটল যখন ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নামার প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা ও পর্তুগাল দল।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা যেখানে মুখোমুখি হবে মিশরের, অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল লড়বে শক্তিশালী স্পেনের বিপক্ষে।

