সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘২৬ জন মেসি’ নিয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে হাইভোল্টেজ লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী অবস্থান জানাল মিশর। লিওনেল মেসিকে কেন্দ্র করে কোনো বিশেষ পরিকল্পনা না করে নিজেদের খেলায় মনোযোগ রাখার বার্তা দিয়েছেন দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান। একই সঙ্গে প্রতিপক্ষকে পরোক্ষ খোঁচা দিয়ে তিনি দাবি করেছেন, তাদের দলে রয়েছে ‘২৬ জন মেসি’।

সোমবার (০৬ জুলাই) শেষ ষোলোর ম্যাচ সামনে রেখে মিশরীয় টেলিভিশন ‘সাদা আল-বালাদ’-এ দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। সেখানে তিনি বলেন, আর্জেন্টিনার দলে মেসি থাকলেও মিশরের শক্তি হলো সমষ্টিগত পারফরম্যান্স।

তিনি বলেন, ‘তাদের মেসি থাকতে পারে, কিন্তু আমাদের মোহামেদ সালাহ আছে। আর আমাদের স্কোয়াডে আরও ২৬ জন মেসি আছে। আশা করি আল্লাহ আমাদের পুরস্কৃত করবেন।’

মেসিকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে মিশরীয় সহকারী কোচ স্পষ্ট করে দেন, প্রতিপক্ষের কোনো নির্দিষ্ট তারকার ওপর ফোকাস করার বদলে নিজেদের খেলার দিকেই মনোযোগ দিচ্ছে দল।

তিনি বলেন, ‘আমরা মেসিকে নিয়ে ভাবছি না। খেলোয়াড়দের বলা হয়েছে, মাঠে নেমে প্রতিপক্ষ নয়, নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে।’

আরেক প্রশ্নে মেসিকে আটকানোর কৌশল নিয়ে তিনি বলেন, এ নিয়ে আলাদা কোনো ভাবনা নেই। তার মতে, প্রতিটি ম্যাচেই মিশর নিজেদের শক্তির ওপর নির্ভর করে লড়াই করে।

তিনি আরও বলেন, ‘মেসির বিপক্ষে খেলা নিয়ে আমরা ভাবছি না। আমাদের মনোযোগ মিশর দলকে ঘিরে। প্রতিপক্ষ যেই হোক, আমরা লড়াই করতে নামি।’

গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলোতে ওঠার পর দলটির আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে জানান হাসান। অস্ট্রেলিয়াকে বিদায় করে এই পর্যায়ে ওঠা দলটি এবার আরও বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, ‘প্রথম দিন থেকেই খেলোয়াড়দের বলা হয়েছে, আমরা শুধু অংশ নিতে আসিনি। যতদূর যাওয়া সম্ভব, ততদূরই আমাদের লক্ষ্য।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Spain
Scheduled
07 Jul, 01:00 AM
VS
World Cup