রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল ম্যাচের আগে হঠাৎ অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৯:১৬ পিএম
প্রশিক্ষণে নরওয়ে দল । ছবি : ইন্টারনেট
expand
প্রশিক্ষণে নরওয়ে দল । ছবি : ইন্টারনেট

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে নরওয়ে। রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে ম্যাচটি। আর ম্যাচের আগেই বড় দুশ্চিন্তায় পড়েছে ইউরোপের শক্তিধর দেশ।

দলের সেরা কয়েকজন তারকা স্বাস্থ্যগত অবস্থা তেমন ভালো নয় বলে জানা গেছে। কয়েকজন খেলোয়াড় কাশি ও শ্বাসতন্ত্রের জ্বালাপোড়ার সমস্যায় ভুগছেন। প্রধান কোচ স্তালে সোলবাক্কেন এ দুঃসংবাদ দেন।

এদিকে চোট থেকে ফেরা বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার জুলিয়ান রিয়েরসনের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা রয়েছেই।

নরওয়ের সংবাদপত্র ‘ভিজি’র এক প্রতিবেদনে প্রকাশ, কাশি ও শ্বাসতন্ত্রের জ্বালাপোড়ার সমস্যায় ভোগা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন এমন একজন, যিনি ব্রাজিলের তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে সামলানোর দায়িত্ব পেতে পারেন। যে কারণে বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ ও শঙ্কার।

যদিও রিয়েরসন আবারও একাদশে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। গত দুই দিন ব্যথামুক্তভাবে অনুশীলন করেছেন তিনি। তবে ফিজিও জানিয়েছেন, তিনি পুরোপুরি ফিট নন। তিনি খেলতে না পারলে তার বদলি হিসেবে মাঠে নামার সম্ভাবনা মার্কাস হোলমগ্রেন পেডারসেনের। তিনিও শ্বাসতন্ত্রের জ্বালাপোড়ার সমস্যায় ভুগছেন বলে খবর।

পেডারসেন অসুস্থ কি না? এমন প্রশ্নের জবাবে নরওয়ে কোচ সোলবাক্কেন বলেন, তার কিছুটা কাশি এবং গলার সমস্যা রয়েছে। এতে নরওয়ের ডান প্রান্তের রক্ষণভাগ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

ভিজির প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থানীয় বিশ্লেষকদের ধারণা, রিয়েরসন যতক্ষণ শারীরিকভাবে সক্ষম থাকবেন ততক্ষণ খেলবেন। পরে প্রয়োজন হলে তার জায়গায় নামানো হতে পারে পেডারসেনকে।

ভিজিকে দেওয়া সাক্ষাৎকারে চিকিৎসক ড. কাভেহ রাশিদি বলেন, কাশি বা গলায় জ্বালাপোড়া মানেই সব সময় অসুস্থতা নয়। শুষ্ক বাতাস, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এয়ার কন্ডিশনার) কিংবা শ্বাসনালির সাময়িক জ্বালাপোড়ার কারণেও এমন হতে পারে।

তবে তিনি সতর্ক করে বলেন, একটি দল দীর্ঘ সময় একসঙ্গে থাকলে শ্বাসতন্ত্রের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আর উচ্চ পর্যায়ের ক্রীড়াবিদদের ক্ষেত্রে সামান্য উপসর্গও পারফরম্যান্সে বড় প্রভাব ফেলতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Norway
Scheduled
06 Jul, 02:00 AM
VS
World Cup