

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার দলবদলের বাজারে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন কেপ ভার্দের কিংবদন্তি গোলরক্ষক ভোজিনিয়া।
৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলকিপারকে নিজেদের তাঁবুতে টানতে ব্রাজিলের দুটি ক্লাব রীতিমতো লড়াইয়ে নেমেছে।
ফুটবল দুনিয়ার অন্যতম বিশ্বস্ত ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো এই চাঞ্চল্যকর তথ্যটি নিশ্চিত করেছেন। ব্রাজিলের শীর্ষ সারির দুই ক্লাব আভাই (Avaí) এবং আতলেতিকো গোইয়ানিয়েন্সে (Atlético Goianiense)।
পর্তুগিজ দ্বিতীয় বিভাগের ক্লাব 'জিডি চাভেস'-এর সাথে চুক্তি শেষ হওয়ায় ভোজিনিয়া বর্তমানে একজন ফ্রি এজেন্ট। অর্থাৎ, কোনো ট্রান্সফার ফি ছাড়াই তাকে দলে নেওয়া সম্ভব।
রোমানোর দেওয়া তথ্যমতে, দুই ক্লাবই ইতিমধ্যে এই অভিজ্ঞ গোলরক্ষকের প্রতিনিধিদের সাথে সরাসরি যোগাযোগ ও আনুষ্ঠানিক আলোচনা শুরু করে দিয়েছে।
ভোজিনিয়ার ক্যারিয়ার
দীর্ঘদিন ধরে কেপ ভার্দে জাতীয় দলের গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে লড়েছেন ভোজিনিয়া। বয়স ৪০ হলেও, সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স ও অভিজ্ঞতা যেকোনো দলের রক্ষণভাগকে চাঙ্গা করার জন্য যথেষ্ট।
পর্তুগাল অধ্যায় শেষ করে এবার তার নতুন গন্তব্য হতে যাচ্ছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে শেষ পর্যন্ত আভাই নাকি আতলেতিকো গোইয়ানিয়েন্সে- কোন ক্লাবের জার্সি গায়ে জড়াবেন এই আফ্রিকান কিংবদন্তি, সেটাই এখন দেখার বিষয়।

