রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এমবাপের একমাত্র গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৫:১০ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

প্যারাগুয়ের শক্ত রক্ষণভাগের বিপক্ষে দীর্ঘ সময় গোলের দেখা পাচ্ছিল না ফ্রান্স। তবে শেষ পর্যন্ত পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপের করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে দিদিয়ের দেশমের দল। বিদায় নিয়েছে প্যারাগুয়ে।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি তারা। অন্যদিকে রক্ষণ সামলানোতেই ব্যস্ত ছিল প্যারাগুয়ে।

বিরতির পর আক্রমণের গতি বাড়ায় ফ্রান্স। ৭০ মিনিটে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় তারা। স্পটকিক থেকে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। চলতি বিশ্বকাপে এটি তার সপ্তম এবং বিশ্বকাপ ক্যারিয়ারে ১৯তম গোল।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় প্যারাগুয়ে। তবে ফরাসি রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় তারা। যোগ করা সময়েও দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন এমবাপে, কিন্তু গোলরক্ষক গিল দুর্দান্ত সেভ করে ব্যবধান আর বাড়তে দেননি।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করে ফ্রান্স।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Norway
Scheduled
06 Jul, 02:00 AM
VS
World Cup