

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২২ কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় চমক ছিল মরক্কো। ইতিহাসে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে খেলে নজর কাড়া আটলাস লায়নরা এবারও দেখাচ্ছে নিজেদের সামর্থ্য।
দাপুটে ফুটবলে স্বাগতিকদের অন্যতম কানাডাকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো।
হিউস্টনে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে শুরুতে কানাডা লড়াই করলেও দ্বিতীয়ার্ধে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মরক্কো। আজেদিন উনাহি জোড়া গোল করেন, আর যোগ করা সময়ে ব্যবধান বাড়ান ইউসেফ এন-নেসিরির বদলি হিসেবে নামা সউফিয়ান রহিমি। হাকিমি, ব্রাহিম দিয়াজ ও উনাহিদের দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিকদের বিদায় নিশ্চিত করে টানা দ্বিতীয় বিশ্বকাপে শেষ আটে জায়গা করে নেয় আফ্রিকার প্রতিনিধিরা।


