

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাজিলিয়ান ফুটবলের দুই প্রজন্মের দুই মহাতারকার মধ্যে আবেগঘন এক যোগসূত্রের গল্প আবারও সামনে এসেছে। ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদো নাজারিও এবার সরাসরি দারুন এক বার্তা দিয়েছেন নেইমার জুনিয়রের উদ্দেশে। জাপানের বিপক্ষে ম্যাচ হতে পারে তার জন্য নিজেকে প্রমাণ করার সেরা মঞ্চ।
ফরাসি সংবাদপত্র এল ইকুইপেকে দেয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, চোট ও সমালোচনার মধ্য দিয়ে যাওয়া নেইমারের সামনে এখন দারুণ সুযোগ এসেছে সমালোচকদের জবাব দেওয়ার। তিনি বলেন, যারা তাকে বিশ্বাস করেনি, তাদের সবার মুখ বন্ধ করে দেওয়ার একটা সুযোগ নেইমারের সামনে রয়েছে।
২০০২ বিশ্বকাপে ব্রাজিলকে পঞ্চম শিরোপা এনে দেয়া এই তারকা নিজের অভিজ্ঞতার সঙ্গে নেইমারের বর্তমান পরিস্থিতির মিল খুঁজে পান। দীর্ঘ সময় হাঁটুর চোটে ভুগে অনিশ্চয়তার মধ্যে থাকা অবস্থায় সেই বিশ্বকাপে ফিরে এসে ৮ গোল করে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন রোনালদো।
সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০০২ সালের আগে আমিও একই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলাম। তাই আমি নেইমারের পাশে আছি।
সাক্ষাৎকারে ব্রাজিলের বর্তমান ফুটবল শক্তি নিয়েও মন্তব্য করেন রোনালদো। তার মতে, বিশ্ব ফুটবলের মান এখন অনেক এগিয়েছে এবং একক আধিপত্যের যুগ আর নেই। তবে তিনি মনে করেন, ব্রাজিল এখনও অন্যতম শক্তিশালী দল হিসেবেই অবস্থান ধরে রেখেছে।
রোনালদো আরও জানিয়েছেন, ব্রাজিল হয়তো আগের মতো একক ফেবারিট নয়, কিন্তু তারা এখনও ফুটবলের বড় শক্তি। ইতিহাস এবং সংস্কৃতির কারণে এই দলের প্রতি প্রত্যাশা সবসময়ই বেশি থাকে।

