শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লো সেলসোর গোলে এগিয়ে আর্জেন্টিনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৮:৩৫ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের ১৯তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে জিওভানি লো সেলসোর করা গোলে ১-০ ব্যবধানে লিড নেয় লিওনেল স্কালোনির দল।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। একের পর এক আক্রমণের পর ১৯ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিকের সুযোগ পায় আলবিসেলেস্তেরা। সেই সুযোগই কাজে লাগান লো সেলসো। নিখুঁত শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন তিনি।

এই ম্যাচে শুরু থেকেই মাঠে নামেননি অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, বিশ্রামের অংশ হিসেবে মেসিকে প্রথম একাদশে রাখা হবে না এবং প্রয়োজন হলে দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানো হতে পারে।

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই শেষ গ্রুপ ম্যাচে কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে স্কোয়াডে রদবদল এনেছেন স্কালোনি। তবে বদলানো একাদশ নিয়েও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে বিশ্বচ্যাম্পিয়নরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank