শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা- জর্ডানের ম্যাচে কে জিতবে? জানালো সুপার কম্পিউটার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৮:২৪ পিএম আপডেট : ২৭ জুন ২০২৬, ০৮:২৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ফর্মের তুঙ্গে থাকা লিওনেল মেসিকে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রাম দিচ্ছে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে তারা ডালাসে মুখোমুখি হবে জর্ডানের। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপের প্রথম তিন ম্যাচেই গোলপোস্ট অক্ষত রেখে জয়ের হাতছানি তাদের সামনে।

গত বুধবার ৩৯তম জন্মদিন পালন করা মেসির সামনে আরেকটি রেকর্ড ভাঙার সুযোগ। বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের রেকর্ড। টানা ছয় ম্যাচে গোল করে ইতোমধ্যে জাস্ট ফন্টেইন ও জাইরজিনহোর পাশে বসেছেন তিনি। দ্বিতীয়ার্ধে তাকে খেলানো হলে সেই রেকর্ড ভাঙার সুযোগ পাবেন তিনি।

অন্যদিকে জর্ডানের সামনে সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ের দল হিসেবে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারানোর সুযোগ। ৬৮ নম্বরে থাকা দলটি ২০১৮ সালের গ্রুপ পর্বে জার্মানির বিপক্ষে দক্ষিণ কোরিয়ার (৫৭তম) রেকর্ড ভাঙার লক্ষ্য নির্ধারণ করেছে। প্রধান কোচ জামাল সেল্লামি বলেছেন, ‘আমাদের জন্য আর্জেন্টিনার মুখোমুখি হওয়া একটা সুযোগ। ভালো পারফর্ম করে জর্ডানিয়ান ফুটবলে বড় ধরনের ছাপ রাখার সুযোগ।’

যে কোনো প্রতিযোগিতায় প্রথমবার মুখোমুখি হচ্ছে জর্ডান ও আর্জেন্টিনা। তবে দক্ষিণ আমেরিকান প্রতিপক্ষের সঙ্গে শেষ পাঁচবারের দেখায় চারটি হেরেছে জর্ডান। সবশেষ ২০২৫ সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে হার। দক্ষিণ আমেরিকান দলের বিপক্ষে থাদের একমাত্র জয় ২০০৪ সালের অক্টেবারে, লিবিয়ায় প্রীতি ম্যাচে তারা ইকুয়েডরকে ৩-০ গোলে হারায়।

জর্ডান আর্জেন্টিনার বিপক্ষেও জিততে চায়। তবে সুপারকম্পিউটার অপ্টা বলছে, মেসি না থাকলেও আর্জেন্টিনাকে পরীক্ষায় ফেলা কঠিন হবে জর্ডানের জন্য। আলবিসেলেস্তেদের জয়ের সম্ভাবনা ৭৮.১ শতাংশ। ড্র হওয়ার সম্ভাবনা ১৩.২ শতাংশ। আর জর্ডানের প্রথম বিশ্বকাপ ম্যাচ জয়ের সম্ভাবনা মাত্র ৮.৭ শতাংশ।

সুপারকম্পিউটার আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছে। কিন্তু মাঠের খেলায় শেষ পর্যন্ত কী হয়, সেটাই দেখার অপেক্ষা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Croatia VS Ghana
Scheduled
28 Jun, 03:00 AM
VS
World Cup