সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়ামালের মাথায় ব্রাজিলের পতাকা খচিত ক্যাপ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০১:৪৩ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামালের মাথায় ব্রাজিলের পতাকা খচিত ক্যাপ! সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ফুটবল ভক্তদের মাঝে, বিশেষ করে ব্রাজিলিয়ানদের মধ্যে ব্যাপক শোরগোল পড়ে গেছে।

ইয়ামালের মায়ের শেয়ার করা এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয় এবং নেটিজেনদের মাঝে বেশ হাস্যরসের সৃষ্টি করে।

অনেক ভক্ত তো মজা করে এই স্প্যানিশ তারকাকে ব্রাজিলের নাগরিকত্ব দেওয়ারও দাবি তুলেছেন!

ভিডিওটিতে দেখা যায়, ইয়ামাল টেবিলে বসে তার ছোট ভাইয়ের খেলা দেখছেন। এ সময় তার গায়ে ছিল স্পেন জাতীয় দলের জার্সি, কিন্তু মাথায় ছিল ব্রাজিলের পতাকা আকা একটি হলুদ রঙের ক্যাপ।

স্পেনের জার্সির সঙ্গে ব্রাজিলের এই ক্যাপ পরার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীদের নজর এড়ায়নি। মুহূর্তের মধ্যেই ভিডিওটি শেয়ার হতে শুরু করে এবং কমেন্ট বক্সে নানা রকম মজার মন্তব্য জমা হতে থাকে।

অনেক ব্রাজিলিয়ান ভক্ত ইয়ামালের এই ক্যাপ পরাকে ব্রাজিলের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে রসিকতা করে বলছেন, তাকে যেন এখনই ব্রাজিল জাতীয় দলে ডাক দেওয়া হয়!

অবশ্য ব্রাজিলের প্রতি ১৮ বছর বয়সী এই তরুণ তারকার টান এবারই প্রথম নয়।

এর আগেও ২০২৫ সালে ছুটির দিনে ব্রাজিল সফরে গিয়েছিলেন ইয়ামাল। সেখানে তিনি তার অন্যতম ফুটবলীয় আদর্শ নেইমারের সঙ্গে দেখা করেছিলেন। সাম্প্রতিক বিভিন্ন সাক্ষাৎকারেও তিনি নেইমারকে নিজের অন্যতম আইডল এবং তার সবচেয়ে প্রিয় ফুটবলারদের একজন হিসেবে উল্লেখ করেছেন।

নেইমারের প্রতি মুগ্ধতা ছাড়াও বার্সেলোনা ক্লাবে ব্রাজিলিয়ান তারকাদের সঙ্গে ইয়ামালের দারুণ সখ্যতা রয়েছে। বিশেষ করে বার্সার আক্রমণভাগে তার সতীর্থ রাফিনিয়ার সঙ্গে তার সম্পর্ক খুবই চমৎকার। অনুশীলনে, গোল উদযাপনে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে প্রায়ই তাদের এই বন্ধুত্বের রসায়ন ফুটে ওঠে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন