বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তিন সিংহের ইংল্যান্ডকে ‘৩ কোটি সিংহ’ নিয়ে চ্যালেঞ্জ ঘানার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০২:০৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলে ইংল্যান্ডের পরিচয় ‘থ্রি লায়ন্স’ বা তিন সিংহ। জার্সির বুকে থাকা তিনটি সিংহ বহু বছর ধরে ইংলিশ ফুটবলের প্রতীক।তবে ২০২৬ বিশ্বকাপে সেই তিন সিংহের সামনে এবার দাঁড়িয়েছে ‘৩ কোটি ৩০ লাখ সিংহ’। এমনই দুঃসাহসী বার্তা দিয়েছেন ঘানারকোচ কার্লোস কুইরোজ।

গ্রুপ ‘এল’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ঘানা। দুই দলই প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে।ইংল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে। ম্যাচে অধিনায়ক হ্যারি কেন জোড়া গোল করেন।এছাড়া জুড বেলিংহ্যাম ও মার্কাস রাশফোর্ডও গোলের দেখা পান। অন্যদিকে ঘানা পানামাকে ১-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট অর্জনকরে। ফলে এই ম্যাচের জয়ী দল এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বের শেষ ৩২ নিশ্চিত করার খুব কাছাকাছি পৌঁছে যাবে।

ম্যাচের আগে কুইরোজের মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে এই লড়াইয়ে। ইংল্যান্ডের প্রতীক তিন সিংহকে উল্লেখ করে তিনি বলেন, “তাদের জার্সিতে তিনটি সিংহ আছে, কিন্তু আমাদের আছে ৩ কোটি ৩০ লাখ সিংহ।” মূলত ঘানার প্রায় ৩৩ মিলিয়ন মানুষের সমর্থনও জাতীয় গর্বকেই এই বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন তিনি।

তবে কুইরোজ ইংল্যান্ডের শক্তিকেও অস্বীকার করেননি। ইংলিশ ফুটবলের ইতিহাস, খেলোয়াড়দের মান এবং গভীর স্কোয়াডের প্রশংসাকরলেও তিনি বিশ্বাস করেন, শৃঙ্খলিত ফুটবল ও লড়াকু মানসিকতা দিয়ে ঘানা প্রতিপক্ষকে চাপে ফেলতে পারবে।

ইংল্যান্ডের জন্য এটি শুধুই আরেকটি গ্রুপ ম্যাচ নয়। ১৯৬৬ সালের পর প্রথম বিশ্বকাপ শিরোপার অপেক্ষায় থাকা দলটি থমাসটুখেলের অধীনে নতুন স্বপ্ন দেখছে। অন্যদিকে ঘানা চাইছে ২০১০ বিশ্বকাপের সেই সাহসী ব্ল্যাক স্টারসের স্মৃতি ফিরিয়ে আনতে, যখনতারা আফ্রিকার তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল।

কাগজে-কলমে হয়তো হ্যারি কেন, বেলিংহ্যামদের ইংল্যান্ড এগিয়ে। কিন্তু বিশ্বকাপের ইতিহাস বারবার দেখিয়েছে, নামের ভার সবসময়ফল নির্ধারণ করে না। তিন সিংহের শক্তির বিপরীতে এবার ঘানা মাঠে নামবে ৩ কোটি ৩০ লাখ সিংহের সাহস বুকে নিয়ে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Czechia VS Mexico
63'
0 - 2
55' Mateo Chávez
61' Julián Quiñones
World Cup