বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির সঙ্গে হাত মিলিয়ে ভাইরাল সাংবাদিক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০১:৪৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের নায়ক লিওনেল মেসি। ডালাসে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে দুটি গোলই করেন এই মহাতারকা। ম্যাচের দ্বিতীয় গোলের পর তাঁর উদযাপনের সঙ্গে জড়িয়ে গেছে আর্জেন্টিনার এই সাংবাদিকের নাম।

যোগ করা সময়ে ওই গোলের পর উদযাপনের সময় টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক হোয়াকিন ব্রুনোর কাছে এগিয়ে যান মেসি। এরপর তাঁর সঙ্গে করমর্দন করেন। ইতিহাসের সেরা ফুটবলারদের একজনের সঙ্গে এভাবে হাত মেলানোকে নিজের জীবনের সেরা অধ্যায় বলে মনে করছেন ওই আর্জেন্টাইন সাংবাদিক।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে টিওয়াইসি স্পোর্টসকে ব্রুনো বলেন, ‘এখনো আমি কাঁপছি... লিও (মেসি) দ্বিতীয় গোলের উদযাপন করতে এখানে আসে এবং আমাকে আনন্দে চিৎকার করতে দেখে সে এগিয়ে এসে আমার সঙ্গে করমর্দন করে। আমি তার হাত স্পর্শ করেছি! সত্যি বলতে, আমি এখনো বিশ্বাস করতে পারছি না কী ঘটেছে।’

মেসির সঙ্গে হাত মেলানোর সেই মুহূর্ত ফ্রেমে বাধিয়ে রাখতে চান ব্রুনো, ‘উদযাপনের সেই মুহূর্তের একটি ছবি আমার দরকার। নিশ্চয়ই কেউ না কেউ ছবিটি তুলেছে, তাই না? আমি ছবিটি চাই। এটা আমার জীবনের ছবি। আমি ইতিমধ্যেই আমার স্ত্রীকে বলেছি একটি বিশেষ ফ্রেম প্রস্তুত করতে। যত খরচই হোক না কেন, সেই ছবিটা যেন প্রতিদিন দেখা যায়—শুধু আমি আমার অভিজ্ঞতাটা মনে রাখার জন্য নয়, বরং আমার চার বছরের ছেলের জন্যও, যে মেসির বড় ভক্ত। এখন সময় এসেছে সেই সুন্দর প্রতিক্রিয়াটা উপভোগ করার, যা সর্বকালের সেরা খেলোয়াড় আমাকে দিয়েছেন।’

মেসির জোড়া গোলে পাওয়া জয়ে এই গ্রুপ থেকে সবার আগে নকআউটে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। প্রথম ২ ম্যাচে ৫ গোল করে গোল্ডেন বুট জেতার দৌড়ে এগিয়ে আছেন আর্জেন্টিনার অধিনায়ক। এর আগে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন এই ফরোয়ার্ড।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Czechia VS Mexico
64'
0 - 2
55' Mateo Chávez
61' Julián Quiñones
World Cup