

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিজের জাত চেনাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। সি আর সেভেনের শরীরে আগের মত বিদ্যুৎ খেলে না, বুড়ো হয়ে গেছেন পর্তুগিজ তারকা, এমন সব নেতিবাচক মন্তব্য এসেছে চারপাশ থেকে।
সেই সমালোচনার জবাব রোনালদো দিলেন মাঠের পারফরম্যান্স দিয়ে। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে পর্তুগালকে ৫–০ ব্যবধানে এগিয়ে দেওয়া রোনালদো একই সঙ্গে গড়েছেন নতুন ইতিহাস। পর্তুগালের হয়ে বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিংবদন্তি ইউসেবিওকে (৯ গোল) ছাড়িয়ে ১০ গোল নিয়ে এখন চূড়ায় তিনি।
