

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রোনালদোর এই দুর্দান্ত প্রত্যাবর্তনের পর মাঠের বাইরের লড়াইয়ে যোগ দিয়েছেন তার বোন কাতিয়া আভিরো। ভাইয়ের বয়স নিয়ে যারা ট্রল করছিলেন, তাদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া বার্তা দিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে আভিরো ব্যঙ্গ করে লিখেছেন, ‘আমি এখন সেই ‘লাঠিতে ভর দেওয়া এক বৃদ্ধ’র খেলা দেখছি, যাকে নিয়ে এত সমালোচনা হচ্ছিল।
যারা এতক্ষণ তার বিরুদ্ধে কথা বলছিলেন, তারা এখন সব চুপ কেন?’তিনি আরও লেখেন, ‘একটু অপেক্ষা করো, তোমাদের সাথে পরে কথা বলছি। আমি দেখছি লাঠিতে ভর দেওয়া এক বৃদ্ধ তার পিঠে অনেকগুলো তরমুজ (সমালোচনাকারীদের ইঙ্গিত করে) বয়ে নিয়ে যাচ্ছে।’
