বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১২:২০ এএম
জোড়া গোল করার পর রোনালদোর উদযাপন। ছবি: রয়টার্স
expand
জোড়া গোল করার পর রোনালদোর উদযাপন। ছবি: রয়টার্স

প্রথম ম্যাচের পারফরম্যান্সের কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মাঠের পারফরম্যান্স দিয়েই সেই সমালোচনার কড়া জবাব দিলেন এই পর্তুগিজ মহাতারকা। উজবেকিস্তানের বিপক্ষে গোল করেই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয় বিশ্বকাপে গোল করার নজির গড়েন পর্তুগালের এই মহাতারকা। শুধু তাই নয়? বিশ্বকাপে তিনি এখন পর্তুগালের সর্বকালের শীর্ষ গোলদাতাও।

উজবেকিস্তানের বিপক্ষে প্রথম গোলটি ছিল জাতীয় দলের জার্সিতে তার নবম গোল। সেই গোল করেই পর্তুগ‍ালের কিংবদন্তি ফুটবলার ইউসেবিওকে স্পর্শ করেন রোনালদো। এরপর দ্বিতীয় গোল করে স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়েও গেলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

আগের পাঁচ বিশ্বকাপে অংশ নিয়ে রোনালদোর গোলসংখ্যা ছিল মোট আটটি। আজ নবম ও দশম গোল করেন তিনি। ষষ্ঠ মিনিটে জোয়াও কানসেলোর ক্রস থেকে প্রথম শটেই জাল কাঁপিয়ে বিশ্বকাপে সর্বকালের শীর্ষ পর্তুগিজ গোলদাতার তালিকায় ইউসেবিওর পাশে নাম লেখ‍ান তিনি। এরপর ৩৯ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় আর পর্তুগালের হয়ে তৃতীয় গোলটি করে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলের সিংহাসনে বসেন সাবেক রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি ফুটবলার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS Mexico
Scheduled
25 Jun, 07:00 AM
VS
World Cup