সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লিও সবসময়ই গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১০:৩৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইরাকের বিপক্ষে জোড়া গোল করে দলকে ৩-০ ব্যবধানে জেতানোর ম্যাচের পর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করেছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি অধিনায়ক স্পষ্ট জানিয়েছেন, প্রতিপক্ষ বা অন্য কারও পারফরম্যান্সে তিনি মনোযোগ দেন না।

ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘লিও সবসময়ই গোল করে। আগেও করেছে, ভবিষ্যতেও করবে। আমি যদি ও কী করছে সেটা নিয়ে ভাবতাম, তাহলে আমার জন্য আরও অনেক কঠিন হয়ে যেত।’

তিনি আরও যোগ করেন, ‘নিজের মনোযোগ সম্পূর্ণভাবে দলের পারফরম্যান্সের দিকেই থাকে। আমি ওর দিকে একদমই নজর দিই না। আমার লক্ষ্য শুধু নিজের দলকে সাহায্য করা।’

ইরাকের বিপক্ষে এই ম্যাচে নিজের শততম আন্তর্জাতিক উপস্থিতি পূর্ণ করেন এমবাপ্পে। একই সঙ্গে ১৬ গোল নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হিসেবে রেকর্ড বইয়ে নিজের নাম লিখিয়েছেন তিনি। চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন এই ফরাসি ফরোয়ার্ড। প্রথম দুই ম্যাচেই জোড়া গোল করে দলের আক্রমণভাগকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। নিজের ফর্ম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে এমবাপ্পে বলেন, শারীরিক ও মানসিকভাবে তিনি এখন ভালো অবস্থায় আছেন।

ম্যাচের মাঝপথে প্রায় দুই ঘণ্টার খেলা বন্ধ থাকাও আলোচনায় ছিল। ফিলাডেলফিয়ায় ঝড়ের কারণে দীর্ঘ সময় বিরতিতে থাকতে হয় দুই দলকে। সেই অভিজ্ঞতা নিয়ে এমবাপ্পে বলেন, পুরো সময়টা ড্রেসিংরুমে কাটাতে হয়েছে এবং মনোযোগ ধরে রাখা সহজ ছিল না।

তিনি বলেন, ‘এটা অনেক লম্বা রাত ছিল। আবেগ আর নার্ভাসনেস নিয়ন্ত্রণ করা কঠিন ছিল। কিন্তু আমরা চেষ্টা করেছি ম্যাচে ফিরে ফোকাস রাখতে এবং শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ করতে পেরেছি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন