রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমার্ধে চমক, জার্মানিকে স্তব্ধ করে এগিয়ে আইভরি কোস্ট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৩:০৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে এগিয়ে গেছে আইভরি কোস্ট। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে আফ্রিকান দলটি।

ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল জার্মানির। জামাল মুসিয়ালা ও কাই হাভার্টজদের একের পর এক আক্রমণে আইভরি কোস্টের রক্ষণভাগকে ব্যস্ত সময় পার করতে হয়।

২১তম মিনিটে আলেকজান্ডার পাভলোভিচ বল জালে পাঠালে উদযাপন শুরু করে জার্মানি। তবে আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানার সঙ্গে ফাউলের অভিযোগে ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করেন রেফারি।

গোল বাতিলের ধাক্কা সামলানোর আগেই ৩০তম মিনিটে পাল্টা আঘাত হানে আইভরি কোস্ট। বাম দিক থেকে ইয়ান দিওমান্দের দারুণ পাসে বল পান ফ্রাঙ্ক কেসি। ঠান্ডা মাথায় নিখুঁত শটে জার্মান গোলরক্ষককে পরাস্ত করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।

এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে জার্মানি। তবে প্রথমার্ধের বাকি সময় আইভরি কোস্টের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় তারা। উল্টো কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান বাড়ানোর সুযোগও তৈরি করে আফ্রিকান দলটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Ecuador VS Curaçao
45'+4'
0 - 0
World Cup