রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙা যায়নি ৭২ বছরেও, বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ ১২ গোল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০১:২৭ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বিশ্বকাপে নেদারল্যান্ডস, জার্মানি কিংবা ব্রাজিলের বড় জয় ও গোলবন্যা নতুন কিছু নয়। তবে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ কত গোল হয়েছে সে প্রশ্নের উত্তর আজও বিস্ময় জাগায়। সেই রেকর্ডটি দাঁড়িয়ে আছে ১২ গোলে, যা আজও অক্ষত রয়েছে।

১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপে দেখা যায় সেই ঐতিহাসিক ম্যাচ। ২৬ জুন, লুসানে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক সুইজারল্যান্ড ও প্রতিবেশী অস্ট্রিয়া। অবিশ্বাস্য সেই লড়াইয়ে অস্ট্রিয়া ৭-৫ ব্যবধানে জয় পায়। দুই দল মিলে ৯০ মিনিটে করে ১২টি গোল। যা এখনো বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড।

এই ম্যাচটি ‘দ্য হিট ব্যাটল অব লুসান’ নামেও পরিচিত। কারণ প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্র গরমে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি। গরম এতটাই ভয়াবহ ছিল যে অস্ট্রিয়ার গোলরক্ষক কুর্ট শ্মিড প্রথমার্ধেই সানস্ট্রোকে আক্রান্ত হন। তবে সে সময় বদলি খেলোয়াড় নামানোর নিয়ম না থাকায় তাকেই খেলা চালিয়ে যেতে হয়।

ম্যাচের শুরুটা ছিল সুইজারল্যান্ডের দাপটে। মাত্র ১৯ মিনিটে তারা ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সবাইকে চমকে দেয়। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় অস্ট্রিয়া। ২৫ থেকে ৩২ মিনিটের মধ্যে সুইসদের জালে টানা পাঁচ গোল করে তারা। ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় অস্ট্রিয়া।

দ্বিতীয়ার্ধে অস্ট্রিয়া আরও দুটি এবং সুইজারল্যান্ড একটি গোল করলে ম্যাচটি ৭-৫ ব্যবধানে শেষ হয়। অস্ট্রিয়ার থিওডর ওয়াগনার এবং সুইজারল্যান্ডের জোসেফ হুগি-দুজনই এই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন।

এরপর বহু বছর কেটে গেলেও বিশ্বকাপে এক ম্যাচে ১২ গোলের সেই রেকর্ড আর কেউ ছুঁতে পারেনি।

বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ গোলের আরও কিছু নজির:

১১ গোল: হাঙ্গেরি ১০-১ এল সালভাদর (১৯৮২) ১১ গোল: হাঙ্গেরি ৮-৩ পশ্চিম জার্মানি (১৯৫৪) ১১ গোল: ব্রাজিল ৬-৫ পোল্যান্ড (১৯৩৮)

ফুটবল ইতিহাসে এই ম্যাচটি আজও রয়ে গেছে এক অনন্য বিস্ময় হিসেবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Ecuador VS Curaçao
Scheduled
21 Jun, 06:00 AM
VS
World Cup