সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুনিয়ার জোড়া গোল, ব্যবধান বাড়াল ব্রাজিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৭:১৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আবারও মাতেউস কুনিয়া! দুর্দান্ত আক্রমণ থেকে হাইতির বিপক্ষে ব্যবধান বাড়াল ব্রাজিল।

মাঝমাঠে কাসিমিরের কাছ থেকে বল কেড়ে নেন লুকাস পাকেতা। এরপর পাস দেন ভিনিসিয়ুস জুনিয়রকে। ভিনির থ্রু পাস নিখুঁতভাবে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন কুনিয়া। এ নিয়ে দুই গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল।

প্রথম গোলের পর এবার আরও পরিষ্কার, আরও আত্মবিশ্বাসী ফিনিশিং। হাইতির রক্ষণ ভেঙে ব্রাজিল এখন ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করল।

স্কটল্যান্ডকে হারিয়ে মরক্কো আপাতত গ্রুপের শীর্ষে। তবে হাইতিকে হারালে ব্রাজিল তাদের টপকে যাবে। এমন ম্যাচে শুরুতেই গোল পেয়েছিল তারা। কিন্তু অফসাইডে তা বাতিল হয়ে গেছে। পরে কুনহা গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন।

১৩ মিনিটে দানিলোর বাড়ানো বল ধরে রাফিনহা রক্ষণভাগের পেছনে দ্রুত ছুটে যান এবং প্লেসিডকে পরাস্ত করে প্রচণ্ড শক্তিতে একটি বুলেট গতির শট নেন।

স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে, কিন্তু লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলায় গোলটি বাতিল হয়ে যায়।

২২ মিনিটে রাফিনহা গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যে শট রাখতে পারেননি। অবশ্য বল জালে জড়ালেও গোল হতো না, কারণ তিনি অফসাইডে ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank