মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেপ ভার্দের বিপক্ষে স্পেনের একাদশে নেই ইয়ামাল-উইলিয়ামস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১০:০৪ পিএম
ইয়ামাল ও উইলিয়ামসকে বেঞ্চে রেখেই একাদশ সাজিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ছবি: সংগৃহীত
expand
ইয়ামাল ও উইলিয়ামসকে বেঞ্চে রেখেই একাদশ সাজিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ছবি: সংগৃহীত

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আজ (১৫ জুন)। কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয়া স্পেন এবারের আসরের অন্যতম ফেবারিট। দলে লামিনে ইয়ামাল, পেদ্রি, রদ্রির মতো তারকা থাকায় ২০১০ সালের পর আবারও শিরোপা জেতার স্বপ্ন দেখছে লা রোহারা। গ্রুপ 'এইচ'–এ স্পেন প্রথম ম্যাচে পাচ্ছে সহজ প্রতিপক্ষ কেপ ভার্দেকে।

সোমবার (১৫ জুন) আটলান্টা স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে স্পেনের একাদশে নেই লামিনে ইয়ামাল। চোট থেকে সেরে উঠলেও অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিপক্ষে নিজের সেরা অস্ত্রকে বেঞ্চে রেখেই কৌশল সাজিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

৪-৩-৩ ফর্মেশনে গোলপোস্টের নিচে আরও একবার অ্যাথলেটিক বিলবাওয়ের উনাই সিমনের ওপরেই ভরসা রেখেছেন কোচ দে লা ফুয়েন্তে। দুই সেন্টারব্যাক হিসেবে থাকছেন বার্সেলোনার পাও কুবার্সি এবং বিলবাওয়ের আয়েমারিক লাপোর্তে। তাদের দুই পাশে ফুলব্যাক হিসেবে খেলবেন অ্যাতলেটিকো মাদ্রিদের মার্কোস ইয়োরেন্তে এবং সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেয়া মার্ক কুকুরেয়া।

তিনজনের মিডফিল্ডে অবধারিতভাবে আছেন ম্যানচেস্টার সিটির তারকা রদ্রি। তার সঙ্গী বার্সার পেদ্রি এবং পিএসজির ফাবিয়ান রুইজ।

ফরোয়ার্ড লাইনে চমক দিয়েছেন দে লা ফুয়েন্তে। বার্সার মিডফিল্ডার গাভি পেয়েছেন ৯ নম্বর জার্সি। তার সঙ্গী হিসেবে ক্লাব সতীর্থ ফেরান তরেস এবং রিয়াল সোসিয়েদাদের মিকেল ওয়ারসাবাল থাকছেন।

ইয়ামালের মতো নিকো উইলিয়ামসও একাদশে নেই। তবে বদলি হিসেবে দুজনেরই আজ বিশ্বকাপ অভিষেক হতে পারে।

স্পেনের একাদশ:

গোলরক্ষক: উনাই সিমন (২৩);

ডিফেন্ডার: মার্কোস ইয়োরেন্তে (৫), পাউ কুবার্সি (২২), আয়েমারিক লাপোর্তে (১৪), মার্ক কুকুরেয়া (২৪);

মিডফিল্ডার: রদ্রিগো হার্নান্দেজ (১৬/অধিনায়ক), ফাবিয়ান রুইজ (৮), পেদ্রি (২০);

ফরোয়ার্ড: ফেরান তরেস (৭), গাভি (৯) ও মিকেল ওয়ারসাবাল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Belgium VS Egypt
Scheduled
16 Jun, 01:00 AM
VS
World Cup