

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের গত আসর শুরুর আগেই আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি বলেছিলেন সেটিই হবে তার শেষ আসর। তবে ২০২২৬ বিশ্বকাপে ষষ্ঠবারের মতো মঞ্চে নামছেন মেসি।
গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর এবারও ফুটবলের জাদুকরকে নিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্নে বুক বেঁধেছে আর্জেন্টিনা। কিন্তু সেই স্বপ্নপূরণ হোক, তা একেবারেই চাইছেন না ইংল্যান্ডের ডিফেন্ডার ড্যান বার্ন।
নিউক্যাসল ইউনাইটেডে খেলা ইংল্যান্ডের এই সেন্টার ব্যাক সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, আমি আশা করছি, মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না। ওর হাতে আর ট্রফি দেখতে চাই না।
`আর্জেন্টিনা গত বারের চ্যাম্পিয়ন। এবারও ওরা অনেক দূর যাবে। কিন্তু আশা করছি, চ্যাম্পিয়ন হতে পারবে না', বলেন ড্যান বার্ন।
তিনি আরও বলেন, মেসি ফুটবলের প্রায় সবই জিতেছে। এবার বাকিদের সুযোগ পাওয়া উচিত। ফুটবল দেবতারাও চাইবেন, এবার নতুন কোনো দল চ্যাম্পিয়ন হোক। নইলে বিশ্বকাপের মজাটাই চলে যাবে।
