

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপ ফুটবল ঘিরে এবার ছড়িয়ে পড়েছে ভীনগ্রহবাসীর হামলা! এমন দাবি করেছেন ব্রাজিলের এক নারী। তিনি নিজেকে অতিপ্রাকৃত অনুভূতির অধিকারী বলে পরিচয় দেন। তার দাবি, স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে এলিয়েনরা মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
রোববার (১৪ জুন) ভোরে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করে।
ম্যাচের পরই আলোচনায় আসেন ‘ভো বাহিয়ানা’ নামে পরিচিত ওই নারী, যিনি সামাজিক মাধ্যমে তার এক ‘স্বপ্ন’ বা অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি বলেন, ‘আমি অনেক চিৎকার, অনেক কান্না, অনেক অশ্রু, কষ্ট দেখেছি।’
তার দাবি অনুযায়ী, ২৫ জুন মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে একটি এলিয়েন মহাকাশযান মাঠে উপস্থিত হবে এবং খেলোয়াড়দের অপহরণ করা হতে পারে। তিনি আরও জানান, তিনি নিজেও সেই মহাকাশযানে ছিলেন বলে অনুভব করেছেন।
কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, বন্ধুরা, আমি দেখেছি এলিয়েনরা মায়ামির মাঠে আক্রমণ করছে। প্রথমে একটি জাহাজ আসে, পরে আরও বড় একটি জাহাজ এসে স্টেডিয়াম থেকে হাজার হাজার মানুষকে নিয়ে যায়। ২৪ ও ২৫ জুন মায়ামির স্টেডিয়ামে ‘খারাপ কিছু’ ঘটতে পারে বলেও তার আশঙ্কা।
তবে এই ধরনের দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সামাজিক মাধ্যমে প্রায়ই এমন অতিপ্রাকৃত বা ভবিষ্যদ্বাণীমূলক মন্তব্য ভাইরাল হলেও সেগুলো বাস্তবতার সঙ্গে সম্পর্কিত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।
ব্রাজিল ২৫ জুন বাংলাদেশ সময় ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে, যা গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ। ম্যাচটিকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক দর্শক সমাগমের প্রস্তুতি চলছে।
