

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) ভোর ৪টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে এ ম্যাচ।
বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে সফল দল হওয়ায় ব্রাজিল সাধারণত ফেভারিট হিসেবেই মাঠে নামছে। তবে কোচ কার্লো আনচেলত্তির অধীনে থাকা এবারের দলটি নিয়ে ফুটবল বোদ্ধাদের প্রত্যাশা হয়তো অন্যবারের চেয়ে কিছুটা কম।
যদিও প্রতিভা ও শক্তির কোনো কমতি নেই এই স্কোয়াডে। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়ার মতো একঝাঁক তরুণের পাশাপাশি দলে আছেন অভিজ্ঞ নেইমার জুনিয়র।
অন্যদিকে শক্তিতে কিছুটা পিছিয়ে মরক্কো। যদিও আশরাফ হাকিমি ও ব্রাহিম দিয়াজের মতো তারকাদের নিয়ে গড়া মরক্কো দলটি এককথায় অপ্রতিরোধ্য ও শক্তিশালী। আর অতীত বলছে, বিশ্বের যেকোনো সেরা দলকে মাটিতে নামিয়ে আনার সামর্থ্য রয়েছে তাদের। যেভাবে দেখা যাবে
বাংলাদেশের দর্শকরা বিটিভি, টি-স্পোর্টস এবং সময় টেলিভিশনে সরাসরি ম্যাচটি দেখতে পারবেন। পাশাপাশি টফি, বায়োস্কোপ, মাই রবি ও আইস্ক্রিনের মতো ডিজিটাল প্ল্যাটফর্মেও সাবস্ক্রিপশনের মাধ্যমে খেলা উপভোগ করা যাবে।
