শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ভিসা দেয়নি কানাডা

প্রথম ম্যাচে দর্শকের ভূমিকায় ঘানার মিডফিল্ডার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৪:৫৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মাঠে খেলা শুরু হলেও ভিসা জটিলতা নিয়ে বিতর্ক থামছে না। সোমালিয়ার এক রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ঘানার তারকা মিডফিল্ডার টমাস পার্টেইকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে কানাডা।

এর ফলে আগামী ১৭ জুন পানামার বিপক্ষে ঘানার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না ৩২ বছর বয়সী এই ফুটবলার। শুক্রবার রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।

ফিফার ভাষ্য অনুযায়ী, ঘানা দল বর্তমানে যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থান করলেও কানাডা সরকার টমাস পার্টেইর ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে। ফলে তিনি প্রথম ম্যাচের জন্য কানাডায় যেতে পারবেন না। একই সঙ্গে ফিফা স্পষ্ট করেছে, আয়োজক দেশগুলোর ভিসা ও ইমিগ্রেশন সংক্রান্ত সিদ্ধান্তে তাদের কোনো ভূমিকা নেই।

স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের এই মিডফিল্ডার দীর্ঘদিন ইংলিশ ক্লাব আর্সেনালের হয়ে খেলেছেন। যুক্তরাজ্যে থাকাকালে তার বিরুদ্ধে একাধিক ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন পার্টেই।

ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রথম ম্যাচে না খেলতে পারলেও পার্টেই দলের সঙ্গেই বোস্টনে অনুশীলন করছেন। গ্রুপ ‘এল’-এর বাকি দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ায় পরবর্তী ম্যাচগুলোতে তার অংশগ্রহণে কোনো বাধা নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন