শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শততম টেস্টে শতক হাঁকিয়ে ইতিহাসের পাতায় মুশফিক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম
মুশফিকুর রহিম
expand
মুশফিকুর রহিম

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে থেকেই আগের দিনের খেলা শেষ করেছিলেন। অপরাজিত ছিলেন ৯৯ রান।

ইতিহাস গড়তে মাত্র একটি রান দরকার এমন জটিলতায় কাটিয়েছেন দীর্ঘ এক রাত। টাইগাররা ভক্তরাও হয়তো নানান শঙ্কার একটি রাতই কাটিয়েছেন।

তবে যাকে ঘিরে এতো আলোচনা, পরের দিনে প্রথম সেশনে মোটেই মাথা গরম করেননি মুশি।

মাথা ঠান্ডা রেখেই ইনিংসের প্রথম ওভার পাড়ি দেন। পরের ওভারের তৃতীয় বলে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে নেন মুশি। নিজের ১৯৫তম বল মোকাবিলায় এ মাইলফলক ছুঁয়ে নেন।

যেখানে ২৫৭ মিনিট ক্রিজে কাটান তিনি। ইতিহাসের ১১তম ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়লেন মুশি।

এর আগে, দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন মুশফিক।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দ্বিতীয় দিনের শুরুতেই টেস্টে নিজের ১৩তম শতক পূরণ করেন তিনি। তার পাশাপাশি এলিট এক তালিকায় নাম লেখান ৩৮ বছর বয়সি এ উইকেটরক্ষক-ব্যাটার।

প্রসঙ্গত, সবশেষ শততম টেস্টে শতক হাঁকানো ব্যাটসম্যান ছিলেন ডেভিড ওয়ার্নার।

২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শততম টেস্টে ২০০ রানের ইনিংস খেলেছিলেন সাবেক এই অজি তারকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন