মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে মুস্তাফিজকে শুভেচ্ছায় ভাসাল বিশ্বের বিভিন্ন ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ এএম
জন্মদিনে মুস্তাফিজকে শুভেচ্ছায় ভাসাল বিশ্বের বিভিন্ন ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি। ছবি: সংগৃহীত
expand

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল।

রোববার (৬ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইএলটি২০-এর দল দুবাই ক্যাপিটালস তাদের ফেসবুক পোস্টে মুস্তাফিজকে ‘পেস অ্যাস’ আখ্যা দিয়ে তার বিশেষ দিনে আরও বেশি উইকেট ও সাফল্য কামনা করে। শুভেচ্ছাবার্তায় দলটি লেখে, ‘হ্যাভ অ্যা গুড ওয়ান, ফিজ।’

একই দিন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সও বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। ‘দ্য ফিজ’-এর সামনের বছরটি আরও বেশি উইকেট, জয় ও স্মরণীয় মুহূর্তে ভরে উঠুক—এমন প্রত্যাশা জানায় দলটি।

এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল চেন্নাই সুপার কিংস (সিএসকে) মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। তাদের পোস্টে মুস্তাফিজের কাটারের প্রশংসা করে লেখা হয়, ‘কাটার দিয়ে সেই গুরুত্বপূর্ণ উইকেটগুলো—রাস্তা কখনো ভুলবে না! শুভ জন্মদিন, ফিজ!’

এ ছাড়া রংপুর রাইডার্সসহ দেশ-বিদেশের বহুসংখ্যক ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজুর রহমানকে ‘কাটার মাস্টার’ আখ্যা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank