বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত সিরিজ অনিশ্চিত, আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১২:৪৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ভারতের বিপক্ষে সিরিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের অক্টোবরের সিরিজ নিশ্চিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই সফরে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একটি টেস্ট ও তিনটি সাদা বলের ম্যাচ রয়েছে। সিরিজের আয়োজক আফগানিস্তান হওয়ায় সীমিত ওভারের ম্যাচগুলোর সূচি ও অন্যান্য বিষয় তারাই চূড়ান্ত করবে।

গত বছর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে রশিদ খানদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে ওয়ানডেতে উল্টো বাংলাদেশকেই ধবলধোলাই হতে হয়েছিল।

এবার ওয়ানডের পাশাপাশি টেস্ট সিরিজটিও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আফগানিস্তান সিরিজের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে চতুর্থ অবস্থানে থাকা বাংলাদেশের জন্য ধারাবাহিকভাবে ভালো ফল করা তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। সেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।

এদিকে সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। একই সময়ে আফগানিস্তানের বিপক্ষে ভারতের সিরিজ থাকায় বাংলাদেশের বিপক্ষে ভারতের সফরের সূচিতে পরিবর্তন আসতে পারে। ফলে ভারত সিরিজের নতুন সময়সূচি নিয়েও অপেক্ষা করতে হচ্ছে বাংলাদেশকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন