সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৫:৫০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

প্রথম টেস্টের পর দ্বিতীয় ম্যাচে পুরো চিত্রটাই বদলে গেল। ডারউইনে বাংলাদেশের কাছে হারের পর মেকাইয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া দেখাল ভিন্ন এক রূপ। মাত্র দুই দিনেই শেষ হওয়া ম্যাচে বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়ে দুই টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে তারা।

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার ম্যাচে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে একাই নিয়েছেন ৬ উইকেট। তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে বাংলাদেশের ব্যাটিং দুই ইনিংসেই দাঁড়াতে পারেনি।

প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারেনি তারা। দ্বিতীয় ইনিংসে ৯৫ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। ফলে ইনিংস আর ৫১ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে অজিরা।

এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার শীর্ষস্থান আরও শক্ত হয়েছে। তাদের পয়েন্ট শতাংশ এখন ৮০। বাংলাদেশ চতুর্থ স্থান ধরে রাখলেও বড় ধাক্কা খেয়েছে পয়েন্ট শতাংশে। ৬৬.৬ থেকে তা কমে হয়েছে ৫৫.৫। ছয় ম্যাচে বাংলাদেশের জয় তিনটি, হার দুটি এবং একটি ম্যাচ ড্র।

এদিকে চতুর্থ স্থানে থাকলেও খুব একটা স্বস্তির সুযোগ নেই বাংলাদেশের। কেননা টেবিলের ৫ম স্থানে থাকা ভারত রীতিমতো টাইগারদের ঘাড়ে নিংশ্বাস ফেলছে। টেবিলে ভারতের পয়েন্ট শতাংশ ৫৩.৩। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর দ্বিতীয় টেস্টে ভারত জয় পেলে বাংলাদেশকে পেছনে ফেলে পয়েন্ট তালিকায় ওপরে উঠে যাবে তারা। টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার পর রয়েছে দক্ষিণ আফ্রিকা। ১০ ম্যাচে ৮ জয় নিয়ে তাদের পয়েন্ট শতাংশ ৭৫। ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ৭২.২২ পয়েন্ট শতাংশ নিয়ে তৃতীয় নিউজিল্যান্ড। এরপর রয়েছে ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন