

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা নিষিদ্ধ ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনকে প্রায় দুই বছর পর প্রকাশ্যে দেখা গেছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে তাকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় দেখা যায়। শোভন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে শোভনের ব্যবহৃত ‘ছাত্রনেতা শাহাদাৎ হোসেন শোভন ভাই’ নামের আইডি থেকে ‘আজ শহরে রাজা এসেছে!’ ও ‘শহরে আজ রাজা এসেছিলো’ শিরোনামে একাধিক ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওগুলোতে শোভনকে স্পিডবোটে হাত নেড়ে অভিবাদন জানাতে এবং নৌকায় থাকা কর্মী-সমর্থকদের সঙ্গে করমর্দন করতে দেখা যায়।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, ভিডিওতে দেখা নৌকাটি ব্রাহ্মণবাড়িয়ার দত্তখলা এলাকায় ছিল। এ ছাড়া ১৫ আগস্টের কর্মসূচির একটি ভিডিও মনিপুর এলাকায় ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শোভন কোথায় ছিলেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ছিল। বিভিন্ন সময়ে তিনি ভারতে, নেপালে, সৌদি আরবে ওমরাহ ভিসায় এবং মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে গুঞ্জন ছড়িয়েছিল। তবে এসব বিষয়ে শোভনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলো পুলিশের নজরে আসার পর বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলো দেখার পর পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।


