সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রংপুরে চার খুন

ইয়াবা সেবনের ঘটনা ফাঁসের ভয়েই নৃশংসতা

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৭:৫১ পিএম আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৮:১৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

‎রংপুর নগরীর কামাল-কাছনা মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে দুই যুবকের ইয়াবা সেবন দেখে ফেলায় কাল হলো রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবারের। খুনিরা নিজেদের মাদক সেবনের ঘটনা সমাজে জেনে যাওয়ার ভয়ে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটায় বলে জানিয়েছে পুলিশ।

‎ রোববার (২৩ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এক জরুরী সংবাদ সম্মেলনে অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ কমিশনার মো. আব্দুল মাবুদ। এসময় হত্যার কারণ ও আসামিদের দায় শিকারের কথাও জানান তিনি।

‎ ‎পুলিশ কমিশনার জানায়, গ্রেপ্তারকৃত দুই যুবক একই এলাকার শ্রী কানু দাসের ছেলে শ্রী মুগ্ধ দাস (২৩) ও বিনয় চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)।

‎ ‎সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আরও জানায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাতে অভিযুক্ত দুই যুবক পার্শ্ববর্তী একটি বাড়ির ছাদ ব্যবহার করে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী বাড়ির ছাদে প্রবেশ করেন। সেখানেই তাদের আড্ডা ও ইয়াবাসেবনের এক পর্যায়ে বাড়ির মালিক গণপতি চক্রবর্তী টের পেয়ে উপরে যান।

‎ ‎এ সময় গণপতি চক্রবর্তী বিষয়টি লক্ষ্য করে তাদের সেখানে অবস্থানের কারণ জানতে চাইলে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়।

‎ ‎গণপতি চক্রবর্তীর গোঙানির শব্দ শুনে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এগিয়ে এলে তাকেও হত্যা করা হয়। পরবর্তীতে তাদের মেয়ে প্রার্থী চক্রবর্তী এগিয়ে এলে তাকেও হত্যা করা হয়। সবশেষে ঘরে থাকা ১২ বছর বয়সী শিশু প্রিয়ম চক্রবর্তীকে হত্যা করে।

‎ ‎রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), কোতোয়ালি থানা পুলিশ, সিআইডিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তদন্ত ও আলামত সংগ্রহ করে। পরে রাত থেকেই অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন