

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সে মুগ্ধ ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশের এমন ঘুরে দাঁড়ানো তার কল্পনারও বাইরে ছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে এক্সে অশ্বিন লিখেছেন, ‘ডারউইনে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে, যা কারও স্ক্রিপ্টের সঙ্গেই মিলছে না।’
বাংলাদেশের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের সঙ্গে ডারউইনের চিত্রের তুলনাও টেনেছেন অশ্বিন।
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হওয়া থেকে দুই দিনের টেস্টেই অস্ট্রেলিয়ার ওপর আধিপত্য বিস্তারকে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন অশ্বিন।
অশ্বিন লিখেছেন, ‘উষ্ণ আবহাওয়ার প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হওয়া থেকে প্রথম টেস্টের প্রথম দুই দিন দাপট দেখানো-এটা সত্যিই অসাধারণ ঘুরে দাঁড়ানো।’
সবশেষে বাংলাদেশের এই পারফরম্যান্স যেন আরও দীর্ঘস্থায়ী হয়, সেই প্রত্যাশাও জানিয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার, ‘এই সংস্করণটা দীর্ঘজীবী হোক।’
ডারউইনে প্রথমে বল হাতে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ।
হাসান মাহমুদ একাই নেন ৬ উইকেট। এরপর ব্যাট হাতে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি, মমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ার ওপর চাপ ধরে রেখেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হওয়ার পর এমন পারফরম্যান্সই অশ্বিনের নজর কেড়েছে।

