শুক্রবার
১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তামিমের সেঞ্চুরি ও নাজমুলের ফিফটিতে লিড নিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১১:০৪ এএম
তানজিদ হাসান তামিম। ছবি: সংগৃহীত
expand
তানজিদ হাসান তামিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ব্যাটিংয়ে লিড নিয়েছে। দ্বিতীয় সেশনে ৫৫তম ওভারে মিচেল স্টার্কের করা ওভারে চার মেরে দলকে ২০০ রানের মাইলফলক পার করান নাজমুল হোসেন শান্তরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৩০ রান। ফলে প্রথম ইনিংসে ৩২ রানের লিড পেয়েছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ১০০ রানে এবং নাজমুল হোসেন শান্ত ৫০ রানে অপরাজিত আছেন।

লাঞ্চের আগে ১৮১ রানে ২ উইকেট নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। প্রথম সেশনে মুমিনুল হক ৪৯ রানে আউট হলেও তানজিদ ও শান্তর ব্যাটে স্বস্তিতেই এগিয়ে যায় সফরকারীরা। দ্বিতীয় সেশনেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন দুই ব্যাটার।

ব্যক্তিগত মাইলফলকে তানজিদ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেন এই বাঁহাতি ওপেনার। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে একের পর এক কীর্তি গড়ছে বাংলাদেশ।

এর আগে ম্যাচের প্রথম দিনেই বাংলাদেশের পেস আক্রমণের সামনে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। একাই ছয় উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামান হাসান মাহমুদ। ৫৫ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ উইকেটের কীর্তি গড়েন তিনি।

সব মিলিয়ে ডারউইন টেস্টে এখন চালকের আসনে বাংলাদেশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank